BY- Aajtak Bangla
সয়াবিনের পদ খেতে অনেকেই ভালোবাসেন। আর আজ একটা সেরা রেসিপি জানাব। এটির নাম সয়াবিনের কারি।
কী কী লাগবে? সয়াবিন লাগবে ১০০ থেকে ২০০ গ্রাম। পাশাপাশি পেঁয়াজ লাগবে ১টা। সেই সঙ্গে আদা ও রসুন বাটা নিন ১ টেবিল চামচ।
পাশাপাশি ১টা টমেটো কুচি করা, হলুদ গুঁড়ো আধ চা চামচ, জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে নিন। এছাড়া লঙ্কা গুঁড়ো লাগবে।
সেই সঙ্গে ফোড়নের জন্য তেজপাতা ও গোটা গরম মশলা নিন। সর্ষের তেল ও নুন লাগবে।
সবার প্রথমে সয়াবিনগুলো গরম জলে ১ চামচ নুন দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিন।
এরপর কড়াইতে তেল গরম করে নিন। তাতে সামান্য নুন-হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিন। তারপর ওই তেলেই সয়াবিনগুলো হালকা ভেজে তুলে নিতে হবে।
সেই কড়াইতে আরও কিছুটা তেল দিন। গোটা গরম মশলা ও তেজপাতার ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যতক্ষণ না যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিন। এরপর টমেটো ও গুঁড়ো মশলাগুলো দিয়ে ভাল করে কষান।
কষানো মশলায় ভাজা সয়াবিন ও আলু দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করুন। এরপর পরিমাণমতো জল দিতে হবে। এবার ঠাকা দিন।
সবশেষে আলু ও সয়াবিন সেদ্ধ হয়ে হলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল সেরা পদ।