BY- Aajtak Bangla
17 MARCH, 2026
গরম বাড়ছে। এমন পরিস্থিতিতে অনেকেই ঠান্ডা থাকতে আইসক্রিম খাচ্ছেন।
আর এই সময় একটা সেরা আইসক্রিমের রেসিপি দেব আমরা। এক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিন লিচুর আইসক্রিম।
এক্ষেত্রে লিচুর খোসা ও বিচি ফেলে দিতে হবে। এর শুধু শাঁস ব্লেন্ডারে পেস্ট করে দিন।
এরপর ক্রিম তৈরির পালা। এক্ষেত্রে ১ কাপ ঠান্ডা হেভি ক্রিম এবং আধকাপ কনডেন্সড মিল্ক ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিন। তাহলেই এটি ঘন হয়ে যাবে।
এবার ক্রিমের মধ্যে দিয়ে দিন ব্লেন্ড করা লিচুর শাঁস। এতে সামান্য গোলাপ জল দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন।
জমানো মিশ্রণটি একটু আইসক্রিম কন্টেনারে ঢেলে দিন। তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
এই মিশ্রণটা ৫ থেকে ৭ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। তাহলেই জমে যাবে আইসক্রিম।
এরপর অল্প করে কেটে নিয়ে তার উপর একটা লিচু রেখে দিতে পারেন। তাহলেই গরমকে হেলায় হারিয়ে দিতে পারেন।