BY- Aajtak Bangla

ইলিশের কাঁটা বাছার ঝামেলা শেষ, এই ঘরোয়া কৌশলগুলি কাজে লাগান

2 September, 2026

কাঁটা বাছার ভয়ে অনেকে ইলিশ মাছ খেতে চান না। বা ভয় পান। তবে কাঁটা বাছার অনেক কৌশল আছে। সেগুলি মেনে চললে ইলিশ খাওয়া সহজ হয়ে যাবে।  

ইলিশ মাছ কাটার আগে ভালোভাবে ধুয়ে নিন। কারণ মাছ পরিষ্কার থাকলে কাঁটা আলাদা করাও সহজ হয়।

ইলিশের পেটের দিকে তুলনামূলক ছোট কাঁটা বেশি থাকে, তাই খাওয়ার সময় ধীরে আলাদা করুন।

কাঁটা বাছার জন্য আঙুলের বদলে কাঁটা চামচ ব্যবহার করুন। চামচ দিয়ে মাছের নরম অংশ আলতো করে সরালে সূক্ষ্ম কাঁটা সহজে ধরা পড়ে।

মাছের টুকরো লম্বালম্বি ভাগ করতে হবে। তাহলে মাঝের বড় কাঁটাটি আগে বেরিয়ে আসবে। তাহলে বাকি কাঁটা বাছা অনেক সহজ হবে।

মাছের মাংসের উপর আলতো করে চাপ দিলে লুকিয়ে থাকা কাঁটা অনেক সময় অনুভব করা যায়।

মাছ ও ভাত একসঙ্গে মাখার আগে কাঁটা বেছে নিলে ভুল করে কাঁটা মুখে যাওয়ার আশঙ্কা কমে।

ভালো আলোয় সূক্ষ্ম ইলিশের কাঁটা তুলনামূলক সহজে দেখা যায়। অন্ধকারে বসে ইলিশের কাঁটা বাছবেন না। 

বড় কাঁটা তুলে নেওয়ার পর সূক্ষ্ম কাঁটাগুলি পরিষ্কার টুইজার দিয়ে ধরলে সহজে বের করা যায়।