BY- Aajtak Bangla

রোজ বেগুন খেলে কী হয়? জেনে রাখা দরকার

24 Nov, 2026

বেগুনে রয়েছে প্রচুর খাদ্যআঁশ, যা হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে।

নিয়মিত বেগুন খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য হতে পারে।

বেগুনে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

বেগুন খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। কোলেস্টেরল কমায়।

তবে বেগুন সকলের জন্য ভাল নয়। কারা বেগুন খাবেন না? জেনে নিন...

বিশেষজ্ঞদের মতে, যাঁরা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাঁদের জন্য বেগুন ভাল নয়।

যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের বেগুন খাওয়া উচিত নয়। বেশি বেগুন খেলে কিডনিতে পাথর হতে পারে।

অতিরিক্ত বেগুন খেলে শরীরে আয়রণের ঘাটতি হতে পারে।

বেগুন বেশি পরিমাণে খেলে গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা থাকে।