BY- Aajtak Bangla

বাটি ভর্তি এই ডাল খান, হু হু করে কমবে ওজন

16 APRIL 2026

বাড়তি ওজন আর বাড়তি পেট দুটোই হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময় সমস্যার কারণ।

এর জন্য বহু মানুষ প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছেন ওজন কমানোর। 

বিভিন্ন উপায়ে, বিভিন্ন ডায়েট মেনে চলে, অনেকে ওজন কম করতে চায়।

না বুঝেই ডায়েট থেকে অনেক খাবার বাদ দেওয়া যেমন ভাত-ডাল।  

তবে পুষ্টিবিদদের মতে এটা ভুল। ডাল খেলে নাকি ওজন কমে এমনটাই দাবি তাদের। 

বিশেষ করে মুসুর ডাল খেলে নাকি পাওয়া যায় ভরপুর প্রোটিন। সেই সঙ্গে ওজনও কমে।

রোজ এক বাটি করে সেদ্ধ মুসুর ডাল খাওয়া অভ্যাস করুন, ওজন কমবে।

এছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মুসুর ডাল খুবই গুরুত্বপূর্ণ। 

ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহে খেতে পারেন এই ডাল, ওজন বাড়ার ভয় থাকে না একেবারেই। 

এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা ঠিক রাখতে, হার্ট ভাল রাখার জন্য রোজ মুসুর ডাল খেতে শুরু করুন।