BY- Aajtak Bangla
ডিম ও সয়াবিনের একটা সেরা পদের আজ খোঁজ দেব। এটি খেতেও যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্যও ভাল।
কী কী লাগবে? গরম জলে সেদ্ধ করা ১ কাপ সয়াবিন, ডিম ৪টি, আলু ২টি, পেঁয়াজ ২টি ও আদা রসুন বাটা ১ চা চামচ লাগবে।
এছাড়া হলুদ গুঁড়ো আধ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, লঙ্কা গুঁড়ো আধ চামচ, গরম মশলা আধ চামচ নিন। এছাড়া তেল ও নুন নিন পরিমাণ মতো।
সবার প্রথমে সয়াবিনগুলো গরম জলে ৫-১০ মিনিট সেদ্ধ করে জল চিপে বের করে নিন। এবার সামান্য হলুদ ও নুন মাখিয়ে তেলে হালকা জেজে নিন।
সেদ্ধ ডিমগুলোর গায়ে সামান্য চিরে নিন। তেলে লালচে করে ভেজে নিন। এরপর আলুগুলোও হালকা ভেজে তুলে রাখুন।
কড়াইতে বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও সব গুঁড়ো মশলা দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষান।
মশলা কষানো হলে ভাজা আলু দিন। মশলার সঙ্গে মিশিয়ে নিন। তারপর পরিমাণমতো জল ও নুন দিন।
ঝোল ফুটতে শুরু করলে ভাজা সয়াবিন ও ডিমগুলো দিন। ঢাকা দিয়ে ১০-১২ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। আলু সেদ্ধ হলে এবং গ্রেভি মাখা মাখা হলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়ান।