1 August, 2026

BY- Aajtak Bangla

ডিম খেলেই বাড়বে ব্রেনের শক্তি, আর কী উপকার? 

ব্রেনের জন্য অত্যন্ত উপকারী ডিম। এটি খেলে শরীরের হাল ফিরবে। 

 ডিমে রয়েছে কোলিন ও ভিটামিন বি। এটি স্মৃতিশক্তি বাড়াতে পারে।

দেখা গিয়েছে, ছোটরা নিয়মিত ডিম খেলেই ব্রেনের ডেভেলপমেন্ট হয়। তাদের মস্তিষ্ক দ্রুত কাজ করে।

ডিম খেলে চোখ ভাল থাকবে। এটিতে মজুত লুটেইন এবং জিয়াজ্য়ান্থিনই এই উপকার করবে।

ভিটামিনের ভাণ্ডার ডিম। এতে জরুরি সব খনিজ রয়েছে। তাই ডিম খেলে বাড়াতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা।

ডিম ওজন কমানোর কাজেও একাই একশো। তাই ঝটপট ওয়েট লস করতে চাইলে ডিম খান। 

তবে ডিম খেতে হবে সিদ্ধ করে। ভেজে খেলে লাভ পাবেন না। 

এছাড়া ডিম যদি হাফ বয়েল করে খান, তাহলেও বিপদ হতে পারে। তাই সাবধান হন।