BY- Aajtak Bangla
27 MAY, 2026
মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। উৎসব লেগেই থাকে প্রতি মাসে। তার মধ্যে বকরি ইদ।
উৎসব মানেই মিষ্টিমুখ। বাড়িতে বানানো রকমারি মিষ্টি খুবই পছন্দ করেন সকলে।
বাড়িতে সহজে বানাতে পারেন নারকেলের পায়েস। রইল একেবারে সহজ রেসিপি।
দুধ- ১ লিটার, ভেজানো গোবিন্দভোগ চাল- ১ কাপ, এলাচ- ৪টি, দারুচিনি- ৩ টুকরো
নুন- স্বাদ মতো, কোড়ানো নারকেল- ১ কাপ, চিনি- ১ কাপ, কিসমিস- পরিমাণ মতো
প্রথমে সসপ্যানে দুধ সামান্য গরম করে, গোবিন্দভোগ চাল দিয়ে নাড়তে থাকুন।
এরপর এলাচ, দারুচিনি ও নুন যোগ করে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হলে নারকেল দিয়ে ভালভাবে মেশান।
এরপর চিনি যোগ করে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে, সবশেষে কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখুন।
ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার নারকেলের পায়েস।