BY- Aajtak Bangla

একেনবাবুর প্রিয় বোরোলি মাছ, ঝাল করে খেলে আপনিও ফ্যান হবেন

19 December 2023

r

সকলের প্রিয় চরিত্র একেনবাবু। ওটিটি প্ল্যাটফর্মে এই বাঙালি গোয়েন্দা রীতিমতো রাজ করছেন।

খাদ্যপ্রিয় একেনবাবু যেই জায়গাতেই রহস্য সমাধান করতে গিয়েছেন সেখানেই মজেছেন খাবারে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া টুংকুলুং এ একেনবাবু-র নেপালি থালিতে দেখা গিয়েছে একটি মাছ।

এই মাছ উত্তরবঙ্গে খুব জনপ্রিয়। নাম বোরোলি। আসুন এই মাছের ঝাল কীভাবে বানায় শিখে নিই।

এই মাছ খুবই নরম হয়। তাই খুব আস্তে আস্তে রান্না করতে হয়, নয়তো ভেঙে যেতে পারে।

উপকরণ বোরোলি মাছ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ স্লাইজ করা, আলু ভাজার মতো করে আলু কাটা, ২টি বেগুন লম্বা করে কাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কালোজিরে, সর্ষের তেল। 

পদ্ধতি প্রথমে নুন-হলুদ মাখিয়ে বোরোলি মাছ ভেজে আলাদা করে তুলে রাখুন। এরপর আলু ও বেগুনটাও ভেজে নিন। ।

কড়াইতে ফের সর্ষের তেল গরম করে এতে প্রথমে কালোজিরে ফোড়ন দিন। পেঁয়াজ স্লাইজ করা দিয়ে দিন। ।

পেঁয়াজ হালকা লাল করে ভেজে এতে টমেটো কুচি দিন। ২-৩ মিনিট নাড়াচাড়ার পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। ।

এরপর ওই মশলায় ভেজে রাখা আলু-বেগুন দিয়ে দিন। পরিমাণমতো জল দিন। আলু ও বেগুন সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো দিন। ।

একটু গা মাখা গা মাখাই হবে। তবে দেখবেন মাছ যেন ভেঙে না যায়। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। ।

গরম গরম ভাতে পরিবেশন করুন বোরোলি মাছের ঝাল। যেটা একেনবাবুরও খুব প্রিয়। ।