BY- Aajtak Bangla
25 July 2026
অনেকেই ঘুম থেকে উঠেই এক কাপ চা পান করেন।
তবে খালি পেটে চা খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
এতে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়ে অম্বল বা গ্যাসের সমস্যা বাড়তে পারে।
বমিভাব, পেট জ্বালা ও বদহজমের ঝুঁকিও বেড়ে যায়।
চায়ের ট্যানিন পুষ্টি উপাদান, বিশেষ করে আয়রন শোষণে বাধা দিতে পারে।
অতিরিক্ত ক্যাফেইন খালি পেটে হৃদস্পন্দন ও অস্থিরতা বাড়াতে পারে।
আগে হালকা কিছু খাবার, যেমন বিস্কুট, ফল বা ভেজানো বাদাম খেয়ে নিন।
তারপর পরিমিত পরিমাণে চা পান করলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে।
দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক করুন।