16 Oct, 2026
BY- Aajtak Bangla
জেড প্ল্যান্টে বেশি জল দিলেই গাছ ভালো থাকবে, এমনটা নয়।
এই গাছের গোড়ায় জল দেওয়ার আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন।
মাটির উপরের ২ ইঞ্চি শুকিয়ে গেলে জল দেওয়ার সময় হয়েছে।
টবের মাটি শুকনো থাকলে গোড়ায় ভালোভাবে জল দিন।
টবের নীচে ছিদ্র থাকা জরুরি, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়।
গরমকালে মাটি দ্রুত শুকোলে তুলনামূলক বেশি বার জল দিতে হতে পারে।
শীতকালে মাটি শুকোতে বেশি সময় লাগে, তাই জল দেওয়ার ব্যবধান বাড়ান।