BY- Aajtak Bangla
5 FEBRUARY 2025
মাছের প্রতি বাঙালির ভালোবাসার কথা প্রায় সকলের জানা। মাছের অনেক উপকারিতা রয়েছে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় আঁশ ছাড়ানোর ক্ষেত্রে।
অনেকেই বঁটি দিয়ে আঁশ ছাড়াতে জানে না বা ভয় পায়। অন্যদিকে ব্যস্ততার জন্যেও অনেক সময় সমস্যা হয়। বর্তমানে স্মার্ট কিচেনের দৌলতে মাছের আঁশ অপসারণ মেশিনও পাওয়া যায়।
তবে তা যদি না থাকে, সেক্ষেত্রে ভরসা করতে হয় মাছ বিক্রেতার উপর। জানুন কিছু ঘরোয়া টোটকা, যার ফলে সহজে মাছের আঁশ ছাড়াতে পারবেন।
বঁটি ছাড়াই শুধু সামান্য ভিনিগারের সাহায্যে খুব সহজেই ছাড়িয়ে ফেলা যায় আস্ত একটি মাছের আঁশ।
একটি পাত্রে জল নিয়ে, এর মধ্যে সামান্য ভিনেগার যোগ করে, মিশ্রণটিতে মাছ ৫ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন।
এছাড়াও ভিনেগার সরাসরি মাছের গায়ে ঘষতে পারেন। এর ফলে মাছের গায়ের হড়হড়ে ভাব দূর হয়ে, আঁশ সহজে আলগা হয়ে আসবে।
এবার আপনি কোনও চামচ আঁশের উল্টো দিকে চালালে সহজেই আঁশগুলি উঠে আসবে।
ভিনেগার না থাকলে, নুন, লেবু মেশানো জলে খানিকক্ষণ মাছ ডুবিয়ে রাখুন। এর ফলে মাছের আঁশ নরম হবে এবং ছাড়ানো তুলনামূলক সহজ হবে।
এরপর চামচ বা ছুরি নিয়ে মাছের আঁশগুলি ছাড়িয়ে নিন সহজে।