08 June, 2025

BY- Aajtak Bangla

বিনা পরিশ্রমে ওজন ঝরবে, এই মাছগুলি পাতে রাখলেই ঝরঝরে

রোজ বাঙালির পাতে মাছ থাকা চাই। । না হলে ভাত হজম হয় না।

 পুষ্টির জন্য অনেকেই চিকেনের উপর ভরসা রাখেন। তবে রোজ রোজ চিকেন খাওয়াও ঠিক নয়।

আমাদের চেনা মাছগুলির মধ্য়েই বেশ কিছু মাছ রয়েছে যেগুলি রোজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 

রুই অন্যতম। রুইয়ে আছে প্রোটিন এবং ওমেগা থ্রি। রুই মাছ শরীরে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়।

 রুই মাছ সব্জি দিয়ে রান্না করে খেলে বাড়তি ওজন নিয়ন্ত্রণে থাকবে। রুই মাছে রয়েছে ভিটামিন ডি, ক্যালশিয়ামের মতো উপাদান।

ইলিশে ভিটামিন ডি এবং ই থাকে। ইলিশ মাছ প্রদাহনাশক। শরীরের আয়রনের মাত্রাও বেশি। ইলিশ কিন্তু বাড়়তি ক্যালোরি ঝরায়।

ইলিশে আছে ভিটামিন সি, যা রোগপ্রতিরোধ ক্ষমতা কমায়।তবে ওজন কমাতে চাইলে জিরে দিয়ে ইলিশের পাতলা ঝোল বানিয়ে নিন।

পমফ্রেটে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ডি, বি১২, এই উপাদানগুলি শরীরের জন্য ভালো।

পমফ্রেট মেদ ঝরায়। কারণ এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। ওজন কমাতে চাইলে সব্জি দিয়ে বা বেক্‌ড পমফ্রেট খেতে পারেন।