29 JUNE, 2026

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

ইলিশে তেল বেশি আছে কীভাবে বুঝবেন? সেরা স্বাদের মাছ চিনুন এভাবে

বর্ষাকাল এসে গিয়েছে। বাজারে ইলিশও মিলছে। যদিও পরিমাণে অল্প। তবে আর কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসবে টাটকা ইলিশ।

টাটকা ইলিশ

ইলিশ মাছ খেতে তো ভালোই। এই মাছের তেলও কম যায় না। গরম গরম ভাতের সঙ্গে ইলিশের তেল মেখে খেলে আলাদা তৃপ্তি মেলে। 

ইলিশ মাছ

বাজারে ইলিশ কেনার সময় কীভাবে বুঝবেন যে এই মাছে তেল বেশি? এর জন্য বেশ কতগুলো টোটকা রয়েছে। 

টোটকা রয়েছে

যে ইলিশ মাছের পেট যত বেশি চওড়া তার পেটে তত বেশি তেল থাকে। 

যত বেশি চওড়া

ইলিশ মাছ যদি আপনার সামনে কাটা পড়ে থাকে তাহলে হাত দিয়ে দেখুন। তাহলে জানতে পারবেন তেল বা চর্বি রয়েছে কি না। 

তেল রয়েছে

ডিমওয়ালা ইলিশের পেটে চর্বি কম থাকে। ডিম কম বা নেই এমন ইলিশের পেটে তেল বেশি থাকে। 

ডিমওয়ালা ইলিশ

ইলিশের পেটে ডিম হয়ে গেলে চর্বির পরিমাণ কমে যায়। তাই তেল খেতে চাইলে এমন ইলিশ কিনবেন না। 

পেটে ডিম হয়ে গেলে

ইলিশ কেনার সময় দেখে নিন, তার গা চকচকে কিনা। যদি চকচকে না হয় তাহলে কিনবেন না। সেই মাছ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

কেনার সময়

ইলিশের চোখ পরিষ্কার হওয়া উচিত। অর্থাৎ সাদা বা লাল। ঘোলাটে চোখ হলে তা খারাপ হওয়ার চান্স থাকে। 

খারাপ হওয়ার চান্স