06 FEBRUARY 2026

BY- Aajtak Bangla

ফুলকপির নয়া স্টাইলে পকোড়া, সন্ধের স্ন্যাকস হোক বা ভাত-ডালে জমে যাবে

ফুলকপির বড়া খেয়েছেন, নতুন স্টাইলে খেয়ে দেখুন। পকোড়া হবে কড়ক, মুচমুচে।

প্রথমে ফুলকপির ফুলগুলি ও আলুর খোসা ছাড়িয়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে জল মিশিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিন। এরপর জল ঝরিয়ে রাখুন।

এরপর একটা প্লেটে বিটনুন, চিনি, চাট মশলা, চিলিফ্লেক্স ও ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন।

এবারে এতে সেদ্ধ আলু ও ফুলকপি হাত দিয়ে চটকে নিন। এতে রসুন ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিন।

এরপর বেসনের মধ্যে চাট মশলা, বিটনুন, চিনি, ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, চিলিফ্লেক্স, মৌরি গুঁড়ো, চাট মশলা এবং হিং দিয়ে আবার ভালো করে মিশিয়ে হাত দিয়ে বড়ার মতো করে পাকোড়ার আকার দিন।

এরপর একটি কড়াই গ্যাসে বসিয়ে তাতে তেল গরম করে ব্যাটারে ডুবিয়ে পাকোড়া গুলো ভালো করে ভেজে নিন। 

ওপর থেকে বিটনুন ছড়িয়ে পরিবেশন করুন। সঙ্গে সবুজ চাটনি রাখতে পারেন।