BY- Aajtak Bangla
ইলিশ খেতে ভালোবাসেন? নিয়মিত ইলিশ কেনেন? তাহলে গুজরাতের ইলিশ ও গঙ্গার ইলিশের মধ্যে পার্থক্য করতে জানতে হবে। নইলে ঠকবেন।
মাথায় রাখতে হবে, গঙ্গার ইলিশ অনেক বেশি সুস্বাদু। সেই তুলনায় গুজরাতের ইলিশ ততটাও টস্টি নয়।
তাই ঝটপট জেনে নিন গুজরাতের ইলিশ ও গঙ্গার ইলিশের পার্থক্য। সেই মতো বাজার থেকে কিনুন।
এই দুই ইলিশের আকারে তফাত রয়েছে। গঙ্গার ইলিশ চ্যাপ্টা হয়। এর পেটের দিকটা মোটা। অন্যদিকে গুজরাতের সামুদ্রিক ইলিশ লম্বা এবং সরু হয়।
গঙ্গার ইলিশ আবার রুপোলি রঙের হয়। এর পিঠের দিকটা কালচে আভা থাকে। গুজরাতের ইলিশে এমন রুপোলি রঙের আভার দেখা মেলে না।
গঙ্গার ইলিশ সাধারণত তাজা হয়। তাই চোখ একদম স্বচ্ছ হয়। কানকো হয় লাল। গুতরাতের ইলিশের চোখ চালানি হওয়ায় অস্বচ্ছ হয়ে থাকে। আর কানকো কালো দেখায়।
গঙ্গার তাজা মাছের পেট টিপলে একটু নরম লাগতে পারে। তবে গুজরাতের ইলিশের ক্ষেত্রে পেটটা বেশি শক্ত হয়ে থাকে।
গুজরাতের ইলিশের গন্ধ একটু পুরনো রকমের হয়। খুব একটা ভাল গন্ধ বেরয় না। অন্যদিকে গঙ্গার ইলিশে দারুণ গন্ধ বেরিয়ে থাকে।
lতাই এই দিকগুলি যাচাই করেই ইলিশ কিনুন। নইলে অহেতুক ঠকতে হবে।