06 OCTOBER 2026

BY- Aajtak Bangla

গঙ্গা না পদ্মার ইলিশ, চিনবেন কীভাবে? ৩ মোক্ষম টিপস

বাঙালি মানেই ইলিশ প্রেমী। আর সব ধরনের ইলিশের মধ্যে গঙ্গা এবং পদ্মার ইলিশ সেরা। তবে অনেকেই এই দুই মাছের তফাত করতে পারেন না। তাতেই সমস্যা তৈরি হয়। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন গঙ্গা এবং পদ্মার ইলিশের মধ্যে ফারাক ঠিক কোথায়। তারপরই মাছটা কিনুন। 

প্রথম তফাত পদ্মার ইলিশের গায়ে গোলাপি বা লালচে আভা দেখা যায়। চোখের ভিতরেও এমন রং দেখা যায়।

যদিও গঙ্গার ইলিশের ক্ষেত্রে এমন আভা থাকে না। বরং গঙ্গার ইলিশ সোনালি হয়। 

দ্বিতীয় তফাত পদ্মার ইলিশ দেখতে পটলের মতো হয়। এর পেটের দিকটা বেশি মোটা ও চওড়া হয়। আর মাথা ও লেজ হয় সরু।

অন্যদিকে গঙ্গার ইলিশ একটু সুচালো হয়। আর পদ্মার তুলনায় গঙ্গার ইলিশ আকারে কিছুটা ছোট হতে পারে।

তৃতীয় তফাত পদ্মার ইলিশে চর্বি বা ফ্যাট বেশি থাকে। এটা পদ্মার ইলিশের অন্যতম বৈশিষ্ট্য।

আবার গঙ্গার ইলিশে ফ্যাটের পরিমাণ কিছুটা কম থাকে। এটাও দুই ইলিশের তফাত।

তাই এবার থেকে এই ৩ পার্থক্য মাথায় রেখেই ইলিশ কিনুন। তাহলে ঠকবেন না।