10 JULY 2026

BY- Aajtak Bangla

রসুন খেলেই শরীর ডিটক্স, দূরে থাকবে বহু রোগ

রসুন খেলেই শরীর ডিটক্স, দূরে থাকবে বহু রোগ

অত্যন্ত উপকারী একটি ভেষজ হল রসুন। এটি নিয়মিত খেলে একাধিক জটিল অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। 

তাই ঝটপট রসুনের উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এই ভেষজ খাবেন।

রসুন পেটের জন্য উপকারী। এটি খেলে অন্ত্রের হাল ফেরাতে পারবেন। পাশাপাশি দূর হবে একাধিক সমস্যা।

ত্বকের সমস্যা মেটাতে পারে রসুন। এট খেলে ব্রণ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।

শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে পারে রসুন। এটিতে মজুত অ্যান্টিঅক্সিডেন্টই এই উপকার করে। 

ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে রসুন। এতে মজুত সেলেনিয়াম এই কাজটা করে। 

এছাড়া রসুন ব্যাকটেরিয়া মারতে পারে। তাই নিয়মিত রসুন খাওয়া শুরু করে দিন।

যদিও রক্ত পাতলা হওয়ার ওষুধ খেলে রসুন খাওয়া কমান। নইলে বিপদ বাড়বে বই কমবে না।