27 March, 2026

BY- Aajtak Bangla

মুখের দুর্গন্ধ দূর করুন সহজেই, রইল ৬ ঘরোয়া উপায়

মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ছেন? কথা বলার সময় আত্মবিশ্বাস কমে যাচ্ছে। ঘরেই রয়েছে এর সহজ সমাধান।

মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস সাধারণ একটি সমস্যা। দাঁতে খাবার জমে থাকা, ব্যাকটেরিয়া এবং মুখ শুকিয়ে যাওয়াই এর প্রধান কারণ।

দিনে অন্তত দুইবার সঠিকভাবে দাঁত ব্রাশ করা খুবই জরুরি। এতে দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের কণা ও জীবাণু দূর হয়।

অনেকেই জিভ পরিষ্কার করতে ভুলে যান, কিন্তু দুর্গন্ধের বড় অংশই জিভ থেকে আসে। প্রতিদিন ব্রাশের সঙ্গে জিভ পরিষ্কার করলে মুখ সতেজ থাকে।

এক গ্লাস গরম জলে সামান্য লবণ মিশিয়ে কুলকুচি করুন। এটি মুখের ব্যাকটেরিয়া কমায় এবং মাড়ির সংক্রমণও প্রতিরোধ করে।

খাওয়ার পর একটি লবঙ্গ বা এলাচ চিবোলে মুখে প্রাকৃতিক সুগন্ধ থাকে। এগুলো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে।

মুখ শুকিয়ে গেলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে এবং দুর্গন্ধ তৈরি হয়। সারাদিন পর্যাপ্ত জল পান করলে মুখ আর্দ্র থাকে ও দুর্গন্ধ কমে।