BY- Aajtak Bangla
সেরার সেরা একটি ভেষজ হল আদা। এই ভেষজ নিয়মিত খেলেই একাধিক রোগ থেকে দূরত্ব বাড়াতে পারবেন।
তাই নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি খেলে যা যা লাভ মিলবে জেনে নিন।
আদা বমি বমি ভাব কমাতে পারে। পাশাপাশি বমির সমস্যাতেও এটি ওষুধের মতো করে কাজ।
এছাড়া আদা খেলে সর্দি, কাশি থেকে সেরে উঠতে পারবেন।
আদার অ্যান্টিইনফ্লামেটরি গুণ রয়েছে। তাই এই ভেষজ খেলে আর্থ্রাইটিসের ব্যথা কমাতে পারবেন।
আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্টই এই কাজে সিদ্ধহস্ত।
হজমশক্তি বাড়ানোর কাজেও আদার কোনও তুলনা নেই। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকেও মেলে মুক্তি।
ওজন কমাতে পারে আদা। এটি মেটাবলিজম বাড়িয়ে মেদ ঝরাতে করে সাহায্য।