BY- Aajtak Bangla
10 FEBRUARY 2026
আদা শুরু রান্নার স্বাদ- গন্ধ বাড়াতে নয়, ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়।
নিরামিষ হোক বা আমিষ, আদা প্রায় সব রান্নাতে সমানভাবে প্রয়োজন। এছাড়াও আদার বহু গুণ রয়েছে।
বাজার থেকে কিনে এনে, শুকনো পাউডার হিসেবে অথবা তেল বা জ্যুস হিসেবে ব্যবহৃত হয় আদা।
আদায় রয়েছে উচ্চ মাত্রায় জিনজেরোল, যেটি অ্যান্টি-ইনফ্লেমটরি ও অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিশালী উপাদান।
আদার খোসা ছাড়ানোর পরে, ফেলে দেন? তাহলে আর এই কাজ করবেন না।
আদার খোসা খুব দরকারী। জানুন কীভাবে ব্যবহার করতে পারেন।
আদার খোসা ডিটক্সিফিকেশনের জন্য কাজ করে। সকালে এক কাপ গরম জলে অর্ধেক লেবু ও আদা খোসা মিশিয়ে পান করুন।
চাইলে আদার খোসা শুকিয়ে মিক্সারে পিষে নিন। প্রতিদিন চায়ের সঙ্গে এই গুঁড়ো ব্যবহার করতে পারেন।
একটি স্প্রে বোতলে আদার খোসা, লেবুর রস এবং ভিনেগার মিশিয়ে ক্লিনিং সিরাপ তৈরি করতে পারেন।
এখানে দেওয়া পরামর্শ সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা। কোনও চিকিৎসা/ঔষধ/খাদ্য প্রয়োগ করার আগে ডাক্তার বা প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।