05 FEBRUARY 2026

BY- Aajtak Bangla

ফুলকপি খেলেও পেটে গ্যাস হবে না, রান্নার এই ট্রিকটা শিখে নিন

ফুলকপি খেতে সকলেরই ভালো লাগে। বিশেষ করে এর ভাজা বা পকোড়া। তবে ফুলকপি খেলে বড্ড গ্যাস হয়।

লাগাতার ফুলকপি খেলে বুকে ব্যথা, বাতকর্মের মত অনেক সমস্যা দেখা যায়।

পালা করে করে ফুলকপি খাবেন, তবে একটুও গ্যাস হবে না, এও সম্ভব! একেবারেই সম্ভব।

শুধু ফুলকপি রান্নার দুটো পদ্ধতি মানলেই গ্যাসের সমস্যা হাওয়া হয়ে যাবে। কী সেই নিয়ম জেনে নিন।

ফুলকপিতে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরে পুষ্টি বাড়ায়।

এছাড়াও, এতে রয়েছে ক্যালসিয়াম। যা হাড় মজবুত করতে সাহায্য করে। ফুলকপি চুল ভালো রাখতেও উপকারি।

অনেকেই এই ভুল করেন, ফুলকপি ভাপিয়ে খান। কখনওই এটি করবেন না। বরং যদি ভাপিয়েও নেন, তাহলে জলটা ফেলে দিন। এইভাবে ফুলকপি রান্না করলে তার উপকার পাবেন।

ফুলকপি রান্নায় যদি রসুন ফোড়ন আর হিং দেওয়া যায়, তাহলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে। কারণ, হিং হজম করিয়ে দেয়। এতে গ্যাসের সমস্যা একটু হবে না।