2 APRIL, 2026
BY- Aajtak Bangla
লাল আপেল তো আমরা অনেকেই খাই। তবে মাঝে মধ্যে খেতে পারেন সবুজ আপেল।
এই আপেল খেতে দারুণ। এমনকী এর স্বাস্থ্যগুণও সেরার সেরা। তাই এই আপেলের গুণাগুণ জেনে নিন।
এটিতে রয়েছে ফাইবার। যার ফলে এই আপেল খেলে ওজন কমবে।
হার্টের জন্যও সেরার সেরা এই আপেল। এটি খেলে কমে যাবে কোলেস্টেরল। ভাল থাকবে হার্ট।
পেট সুস্থ রাখতে এই আপেলের জুড়ি মেলা ভার। এটি কোষ্ঠকাঠিন্য থেকে দেবে মুক্তি।
ইমিউনিটি বাড়াতে পারে এই আপেল। এতে উপস্থিত ভিটামিন সি এবং পলিফেনল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
ত্বক এবং চুলের জন্যও সেরার সেরা এই ফল। এটি খেলে ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়বে।
সুগার নিয়ন্ত্রণে একাই একশো সবুজ আপেল। এটাই খেলেই শরীরের হাল ফিরবে।