BY- Aajtak Bangla
08 March 2026
চা না খেলে অনেকেরই দিন শুরু হয় না। সারাদিনে কাজের মধ্যেও চায়ে চুমুক দেন অনেকেই।
তবে অনেকেই স্বাস্থ্য সচেতন এখন। তাই গ্রিন টি খেতে পছন্দ করেন।
কিন্তু গ্রিন টি কখন খেলে বেশি উপকার হয়, অনেকেই জানেন না। ভুল সময়ে গ্রিন টি খেলে কাজে দেবে না।
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হতে পারে।
তাই সকালে হাল্কা কিছু খাবার খাওয়ার পর গ্রিন টি খেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, দুটি ভারী খাবারের মাঝে বিরতিতেই গ্রিন টি খাওয়া উচিত। ।
রাতে ঘুমোনোর ২ ঘণ্টা আগে গ্রিন টি খেতে পারেন।
শরীরচর্চা করার আধ ঘণ্টা আগে গ্রিন টি খেলে উপকার পাবেন।