24 Nov, 2026
BY- Aajtak Bangla
মাটি ছাড়াই কাচের বোতল বা পাত্রে সহজেই বাড়াতে পারেন মানি প্ল্যান্ট।
সুস্থ ও সতেজ গাছ থেকে ২-৩টি গাঁট বা নোড-সহ ডাল কেটে নিন।
ডালের নীচের দিকের পাতাগুলি সরিয়ে দিন, যাতে জলে পচে না যায়।
বোতলে এমনভাবে জল দিন, যাতে অন্তত একটি নোড জলের নীচে থাকে।
গাছটি রাখুন পর্যাপ্ত আলো আসে এমন জায়গায়, তবে সরাসরি রোদ এড়িয়ে চলুন।
প্রতি ৭-১০ দিন অন্তর বোতলের জল বদলে দিন এবং পাত্র পরিষ্কার রাখুন।
গাছের শিকড়ের দিকে নজর রাখুন, পচন বা দুর্গন্ধ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।