15 June 2026

BY- Aajtak Bangla

অ্যাকোরিয়ামে দীর্ঘদিন বাঁচবে গাপ্পি মাছ,যত্ন নেবেন কী উপায়ে?

গাপ্পি মাছ দীর্ঘদিন বাঁচাতে  পরিষ্কার ও স্বাস্থ্যকর  অ্যাকোরিয়াম বজায় রাখুন।

জলের তাপমাত্রা ২৪-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করুন।

সপ্তাহে একবার ২০-৩০ শতাংশ জল পরিবর্তন করুন।

অতিরিক্ত খাবার দেবেন না, দিনে ২-৩ বার অল্প করে খাওয়ান।

ভালো মানের ফিল্টার ব্যবহার করলে জল পরিষ্কার থাকে।

অ্যামোনিয়া ও নাইট্রাইটের মাত্রা নিয়মিত পরীক্ষা করুন।

গাপ্পির সঙ্গে শান্ত স্বভাবের মাছ রাখুন, আক্রমণাত্মক মাছ নয়।

অ্যাকোরিয়ামে জীবন্ত গাছ থাকলে মাছ বেশি স্বস্তি পায়।