30 March, 2026
BY- Aajtak Bangla
আঙুর খেতে তো অনেকেই ভালবাসেন। এর স্বাদের যে সত্যিই কোনও তুলনা নেই।
যদিও সবুজ আঙুরের পাশাপাশি নিয়মিত খেতে পারেন কালো আঙুর। এটি খেলেও শরীরের হাল ফিরে যাবে।
তাই আর সময় নষ্ট নয়, কালো আঙুর খাওয়ার একাধিক উপকার সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর এটাকে ডায়েটে দিন জায়গা।
এই ফলে রয়েছে রেসভেরাটল। এটি কোলেস্টেরল, প্রেশার কমাতে পারে। যার ফলে সুস্থ থাকবে হার্ট।
কালো আঙুর অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই এটি খেলেই অনায়াসে অক্সিডেটিভ স্ট্রেস কমবে। ক্যানসার থেকে থাকবেন দূরে।
ইমিউনিটি বাড়াতে পারে কালো আঙুর। এতে মজুত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণেই এহেন উপকার পাবেন।
পেটের জন্য সেরার সেরা কালো আঙুর। এটি খেলেই গ্যাস, অ্যাসিডিটি কমবে। কোষ্ঠকাঠিন্য থেকে মিলবে মুক্তি।
চোখের জন্য সেরার সেরা এই আঙুর। এটি খেলে চোখের পাওয়ার খুব একটা বাড়বে না। বরং চোখ সুস্থ থাকবে।
লিভারের সমস্যা মেটাতে পারে কালো আঙুর। ফ্যাটি লিভারের জন্য এটা সেরার সেরা। তাই চিন্তা নেই।