1 March, 2026

BY- Aajtak Bangla

স্বাস্থ্যের বন্ধু বাঁধাকপি, রোজ খেলে যা যা লাভ...

বাঁধাকপিকে অত্যন্ত সুস্বাদু একটি সবজি। তাই তো বাজারে এর এত ডিমান্ড। নিয়মিত বাড়িতে রান্না হয় এই সবজির পদ। 

তবে মাথায় রাখতে হবে যে এই সবজি শুধু স্বাদে নয়, স্বাস্থ্যগুণেও সেরার সেরা। তাই রোজের ডায়েটে এই সবজিকে রাখতেই পারেন। 

তাই আর দেরি না করে নিয়মিত বাঁধাকপি খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। আশা করছি, তাতেই আপনার স্বাস্থ্যের হাল ফিরবে। 

বাঁধাকপিতে রয়েছে ফাইবার। এটি অন্ত্রে মলের গতিবিধি বাড়বে। যার ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মিলবে মুক্তি।

এই সবজিতে মজুত ফাইবার আবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি সুগার কমাতে করে সাহায্য। 

কোলেস্টেরল লেভেলকে কাবু করার কাজেও বাঁধাকপির জুড়ি মেলা ভার। তাই রোজের ডায়েটে অবশ্যই বাঁধাকপিকে জায়গা করে দিন। 

বাঁধাকপির পেট ভরিয়ে রাখার গুণ রয়েছে। তাই এটি থেলে খিদে পাবে কম। যার ফলে ওজন হ্রাস পাবে। 

এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর সেটি কমাতে পারে প্রদাহ। যার ফলে একাধিক রোগের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হবে। 

তবে যাঁদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, আইবিএস রয়েছে, তাঁরা সাবধান হন। তাঁরা এই সবজি খেলে বিপদ বাড়তে পারে।