18 August, 2026

BY- Aajtak Bangla

ডিমের কুসুম নয় ক্ষতিকর, খেলে মিলবে বিরাট লাভ

অনেকেই ডিমের কুসুম খেতে চান না। তাঁরা মনে করেন, এই খাবার বোধহয় খুবই ক্ষতিকর। 

যদিও বিষয়টা একবারেই তেমন নয়। ডিমের কুসুম ভীষণই উপকারী একটি খাবার। কোলেস্টেরল, হার্টের অসুখ ও হাই সুগার না থাকলে অনায়াসে কুসুম খাওয়া যায়।

তাই ঝটপট ডিমের কুসুম খাওয়ার উপকার জেনে নিন। তারপরই না হয় এটিকে ডায়েটে জায়গা করে দেবেন।

ডিমের কুসুমে রয়েছে কোলিন। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কোষ ভাল রাখে।

লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের রেটিনা রক্ষা করে। এটি ছানির ঝুঁকি কমিয়ে দেয়।

এতে এমন কিছু ভিটামিন ও খনিজ রয়েছে, যেগুলি ইমিউনিটি বাড়াতে পারে। 

এটি ভিটামিন ডি-এর ভাণ্ডার। যার ফলে ডিমের কুসুম খেলে শরীরের হাল ফেরানো সম্ভব। 

তবে দিনে ১ বা ২টির বেশি কুসুম খাবেন না। নইলে শরীরের হাল বিগড়ে যাবে।