ইমিউনিটি বাড়বে, ভাল থাকবে পেট, বেদনা খাওয়ার আর কী লাভ?

BY- Aajtak Bangla

28 March 2026

বেদানা অত্যন্ত উপকারী একটি ফল। তাই রোজের ডায়েটে এই ফলকে অবশ্যই রাখুন।  

এই ফলে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই ফল খেলে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন। 

বেদানার পেটের জন্য অত্যন্ত উপকারী। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটি কমবে। 

বেদনায় রয়েছে ভিটামিন সি। তাই এটি খেলে বাড়বে ইমিউনিটি। জ্বর, সর্দি দূরে থাকবে।

এই ফল কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। এটি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে দ্রুত।

বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে কমবে প্রদাহ। সেই সঙ্গে বড় অসুখ থাকবে দূরে।

এই ফলের গুণে কমে যাবে কোলেস্টেরল। যার ফলে হার্ট ভাল থাকবে। 

তাই দিনে অন্তত ১টা বেদানা খান। খাবার খাওয়ার মোটামুটি ১ থেকে ২ ঘণ্টা পর এটি খেতে পারেন।

যদিও ডায়াবেটিস থাকলে এটি খাবেন না। তাহলে বিপদ বাড়বে।