23 MARCH, 2026
BY- Aajtak Bangla
মুখরোচক খাবারের অভাব পূরণ করবে। অথচ শরীরের ক্ষতিও করবে না। এমনই এক খাবার হতে পারে তেল ছাড়া ঘুগনি।
১ কাপ শুকনো মটর রাতে ভালভাবে ধুয়ে জলভরা পাত্রে সারারাত ভিজিয়ে রাখুন।
সকালে প্রেসার কুকারে মটর, আধা চা চামচ হলুদ, এক চিমটে বেকিং সোডা এবং প্রয়োজন মতো জল দিয়ে ২-৩ সিটি দিয়ে সেদ্ধ করুন।
ঘুগনির আলাদা স্বাদের জন্য সেদ্ধ মটরের মধ্যে অল্প তেঁতুল জল যোগ করুন।
স্বাদ অনুযায়ী বিট নুন এবং ১ টেবিল চামচ ভাজা মশলা (ভাজা শুকনো লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো) মেশান।
ফ্লেভার বাড়াতে দিন কুচনো ২টি কাঁচালঙ্কা।
কুচনো টম্যাটো ও শসা দিয়ে হালকা ফ্রেশ টেক্সচার আনুন।
উপরে ছড়িয়ে দিন পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি, যা রুচি এবং ঘ্রাণ বাড়াবে।
ঝুরিভাজা ব্যবহার করতে পারেন, তবে একদম তেলছাড়া রাখতে চাইলে বাদ দিন।
ঘুগনি গরম বা ঠান্ডা, দুইভাবেই খাওয়া যায়। চাইলে সামান্য লেবুর রসও দিতে পারেন।
যারা স্বাস্থ্য সচেতন, তাঁদের জন্য এটি একদম পারফেক্ট, কারণ এতে নেই এক ফোঁটা তেলও!
বাঙালির প্রিয় ঘুগনি, এবার হেলদি স্টাইলে। তেল ছাড়াও ঘুগনি হতে পারে জমজমাট! প্রমাণ এই রেসিপি