18 MAY, 2026
BY- Aajtak Bangla
প্রধানত উত্তর ভারতীয় মশলা হলেও গরম মশলার ব্যবহার আজ বাঙালি হেঁসেলেও অত্যন্ত জনপ্রিয়৷ আমিষ ও নিরমিষ দু’ রকম রান্নাতেই দেওয়া হয় এই মশলা৷
অনেক রকম মশলার মিশ্রণে তৈরি৷ তাই গুড়ো মশলা থেকেই উচ্চারণে উচ্চারণে ক্রমশ নাম হয়ে দাঁড়িয়েছে গরমমশলা৷
আবার অনেকের মত, আয়ুর্বেদিক মতে এই মশলা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে৷ তাই এর নাম গরমমশলা৷
একাধিক মশলা থাকতে পারে এই মিশ্রণে৷ স্থানভেদে পাল্টে যায় মশলা৷ তবে কিছু বেসিক মশলা একই থাকে৷
চলুন জেনে নিই কোন কোন মশলা থাকে গরম মশলায়৷ দারচিনি, লবঙ্গ, ছোট এবং বড় এলাচ থাকেই গরমমশলায়৷
এর সঙ্গেই থাকে মৌরি, তেজপাতা এবং শুকনো লঙ্কা৷
কখনও সখনও গরম মশলার মিশ্রণে থাকে জিরে, ধনে, জায়ফল এবং জয়িত্রীও৷