BY- Aajtak Bangla
17 AUGUST, 2026
টাটকা ইলিশের চোখ পরিষ্কার, উজ্জ্বল ও স্বচ্ছ থাকে।
টাটকা মাছের ফুলকা লালচে বা গোলাপি রঙের হয়।
তাজা ইলিশের আঁশ শরীরের সঙ্গে শক্তভাবে লেগে থাকে।
তাজা ইলিশে স্বাভাবিক নদী বা মাছের গন্ধ থাকবে, পচা গন্ধ নয়।
মাছের পেট শক্ত ও অক্ষত থাকলে তা তুলনামূলকভাবে সতেজ হওয়ার সম্ভাবনা বেশি।
শরীরে হালকা চাপ দিলে মাংস দ্রুত আগের অবস্থায় ফিরে এলে মাছটি তাজা। . ।
টাটকা ইলিশের লেজ সাধারণত শক্ত ও দৃঢ় থাকে।
রুপোলি ও চকচকে চামড়া সতেজতার অন্যতম লক্ষণ।