BY- Aajtak Bangla
4 September, 2026
অনেকেই ইলিশ মাছ খেতে ভালোবাসেন। তাই তাঁরা ইলিশ দেখলেই বাড়ি নিয়ে আসেন।
তবে রোজ রোজ তো ইলিশ খাওয়া সম্ভব নয়। আর রোজ বাজার যাওয়ারও সময় হয়ে ওঠে না।
এমন পরিস্থিতিতে ইলিশ একবার কিনেই দুই সপ্তাহ ভাল রাখতে পারবেন ফ্রিজে। কীভাবে ভাল রাখবেন? জেনে নিন পদ্ধতি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইলিশে কোনওভাভেই জল ছোঁয়ানো যাবে না। এটা করলেই মাছ নষ্ট হয়ে যাবে।
ইলিশের রক্ত এবং ময়লা পরিষ্কার করতে কাপড় বা টিস্যু ব্যবহার করুন।
গোটা মাছটা ফ্রিজে না রেখে কেটে নিয়ে রাখুন। তাতে অনেক দিন ভাল থাকবে।
এয়ার টাইট প্যাকেট কিনে নিন। তাতে ভরে দিন মাছ। এতে মাছ দীর্ঘদিন ভাল থাকবে।
মাছটা রাখতে হবে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সেক্ষেত্রে ডিপ ফ্রিজেই মাছটা রাখুন। তাহলেই দুই সপ্তাহ ভাল থাকবে ইলিশ।