BY- Aajtak Bangla
30 JUNE, 2026
বর্ষার মরশুমি ইলিশের জন্য অপেক্ষায় থাকেন আম বাঙালি। মোটা টাকা লাগলেও এই মরশুমে ২-১ বার ইলিশ খাওয়া চাই-ই।
স্বাদ-গন্ধে ইলিশ এতটাই মাতিয়ে তোলে যে এই মাছের ঝোল দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যায়।
সর্ষে ইলিশ, ইলিশের ঝোল, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি আরও কত নানা পদ জনপ্রিয়।
তুলনায় আশ্চর্যজনকভাবে কম জনপ্রিয় একটি পদ রয়েছে। যেটিকে খেতে অন্য সব ইলিশের চেয়ে বেশি টেস্টি বলে মনে করেন অনেকে।
ইলিশ খেতে হলে এই পদ একবার চেখে দেখতেই হবে।
ইলিশের টক খেয়েছেন? অল্প কিছু উপকরণ আর সামান্য সময় খরচ করে আপনি সহজেই তৈরি করে নিতে পারেন ইলিশের এই পদ।
ইলিশ মাছ- ৪ টুকরো, শুকনো লঙ্কা, গোট সরষে, গোটা পাঁচফোড়ন, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, তেঁতুলের কাথ, কাঁচা লঙ্কা।
কড়াইতে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো হালকা ভেজে তুলে নিন। বাকি তেলে শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত সরিষা ও পাঁচফোড়ন দিন। ।
এবার তাতে হলুদ দিয়ে নাড়াচাড়া করুন। তেল ছাড়লে আন্দাজমতো জল দিন। এবার ফুটতে দিন। জল ফুটে উঠলে স্বাদমতো নুন ও চিনি মেশান।
এবার তেঁতুলের কাথ দিয়ে দিন। এই ঝোলে ভাজা ইলিশের টুকরাগুলো দিয়ে দিন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।