17 OCTOBER 2026

BY- Aajtak Bangla

১৫ মিনিটে তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা, সহজ রেসিপি

পুজোর ছুটিতে সময় কম। তাই ১৫ মিনিটে বানিয়ে নিন ইলিশ ভাপা। কীভাবে তৈরি করবেন? জেনে নিন সিক্রেট রেসিপি।

কী কী লাগবে? ইলিশ নিন ২ থেকে ৩ টুকরো। সর্ষে বাটা নিন ২ চামচ। কাঁচা লঙ্কা লাগবে ৩ থেকে ৪টি। 

এরপর সর্ষের তেল নিন ২ চামচ। সেই সঙ্গে হলুদ গুঁড়ো সামান্য। এছাড়া স্বাদমতো নুন নিন।

একটি টিফিন বক্সে সর্ষে বাটা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, চেরা কাঁচা লঙ্কা এবং সরিষার তেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এটাই হল প্রথম ধাপ। 

এরপর ওই মশলার মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিন। তারপর হালকাভাবে মেখে নিন। তাতে মাছের গায়ে ভাল করে মশলা লেগে যাবে।

এরপর সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। এরপর টিফিন বক্সের মুখ ভালোভাবে বন্ধ করুন। 

তারপর গ্যাস জ্বালান। বসান কড়াই। তাতে সামান্য জল দিন। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটি বসিয়ে ঢাকা দিয়ে দিন। 

১০ থেকে ১৫ মিনিট মাঝারি আঁচে ভাপিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা।