02 JUNE 2026

BY- Aajtak Bangla

হিমসাগর আমের মালপোয়া, গরমের হিট ডেজার্ট রেসিপি

পাকা আম কেটে শুধু খোসা ছা়ড়িয়ে বা জ্যুস খাবেন কেন, এর মালপোয়াও বানিয়ে খান। খুবই সুগন্ধি ও সুস্বাদু।

উপকরণ পাকা আমের পাল্প ময়দা সুজি চিনি জল প্রয়োজন মতো দুধ নুন সাদা তেল

আগে আমটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রাইন্ডারে এর পাল্প বানিয়ে নিন।

এবার আমের পাল্পের সঙ্গে ময়দা সুজি ও নুন মিশিয়ে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার বেশই পাতলা করবেন না। ব্যাটার বানিয়ে ১৫-৩০ মিনিট ঢেকে রাখুন।

ওর মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে চিনি ও সমপরিমাণ জল দিয়ে সিরা বানিয়ে রাখুন।

এরপর কড়াইয়ে গরম তেল দিয়ে ব্যাটারটা আবার ফেটিয়ে নিয়ে এক এক করে মালপোয়ার আকারে ব্যাটার দিয়ে লাল করে ভাজুন।

এবার চিনির সিরায় দিয়ে তুলে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।