8 APRIL 2026

BY- Aajtak Bangla

দোকানের মতো হিংয়ের কচুরি বাড়িতেই বানান, রইল রেসিপি

অনেকেই কচুরি খেতে ভালোবাসেন। তাই প্রায়ই দোকানে গিয়ে এই খাবারটি কিনে খান।

যদিও মাথায় রাখতে হবে, দোকানের তৈরি কচুরি শরীরের জন্য ভাল কিছু নয়। এতে দেহের ক্ষতি। 

তাই দোকানের মতো বাড়িতেই হিংয়ের কচুরি বানানোর রেসিপি জেনে নিন। তাতেই খেলা ঘুরে যাবে।

এক্ষেত্রে ২ কাপ ময়দা, বিউলির ডাল ৪ থেকে ৫ ঘণ্টা ভেজানো, হিং ১ চামচ, মৌরি গুঁড়ো ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুঁচি ২ থেকে ৩টি, সাদা তেল, নুন, চিনি, জিরে ও শুকনো লঙ্কা স্বাদ মতো নিন।

এবার একটি পাত্রে ময়দার সঙ্গে পরিমাণমতো নুন, ২ টেবিল চামচ সাদা তেল ভালো করে মেশান। এরপর সামান্য জল দিয়ে একটি নরম ডো তৈরি করুন। 

এরপর ভেজানো বিউলির ডাল জল ঝরিয়ে নিন। তারপর আদা ও লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে হিং ও মৌরি বাটা ফোড়ন দিন। ডাল বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

যতক্ষণ না জল শুকিয়ে যায়, ততক্ষণ কষাতে হবে। এতে স্বাদমতো নুন, চিনি ও ভাজা মশলা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন।

এরপর ময়দার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তাতে চামচ পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন। তারপর বেলে ফেলুন। 

এবার কড়াইতে ডুবো ডুবো তেল দিয়ে কচুরি ভেজে ফেলুন। তাহলেই কাজ হবে। দেখবেন মিটে যাবে সমস্যা।