15 APRIL 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই চটজলদি বানান টেস্টি হিংয়ের পরোটা, সহজ রেসিপি

পরোটা খেতে তো নিশ্চয়ই ভালোবাসেন। তবে একই পরোটা রোজ খেতে ভাল লাগে না নিশ্চয়ই। 

এমন অরুচি কাটাতে খেতে পারেন হিংয়ের পরোটা। এর স্বাদের অভিনবত্ব আপনাকে মুগ্ধ করবে। 

তাই আর দেরি না করে এর রেসিপিটা জেনে নিন। তারপর দ্রুত এটা বানিয়ে নিতে পারেন। 

২ কাপ আটা, আর্ধেক চা চামচ হিং, ১ চা চামচ জিরে গুঁড়ো, সিকি চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন এবং পরোটা ভাজার জন্য তেল লাগবে। 

এবার আটার সঙ্গে হিং, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন  ও ১ চামচ তেল মিশিয়ে নিন। 

অল্প অল্প করে জল দিয়ে নরম করে ডো তৈরি করুন। ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। 

তারপর ডো থেকে লেচি কেটে নিন। তারপর ক্রিকোণ আকারে বা গোল করে বেলে নিতে হবে। 

এবার গরম চাটুতে পরোটা দিয়ে হালকা শেঁকে নিন। তারপর তেল ব্রাশ করে নিতে হবে। সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।