06 JUNE 2026
BY- Aajtak Bangla
ছুটির দিনে একটু ভালোমন্দ খেতে তো ইচ্ছে করে । একঘেয়ে লুচি-পরোটা না খেয়ে এটি খেয়ে নিন।
এটি হবেও চটজলদি, খুব সুস্বাদুও।
উপকরণ ময়দা ১/২ চা চামচ হিং ছোলার ছাতু ঘি ভাজা মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা মৌরি গুঁড়ো নুন চিনি জল সাদা তেল
প্রথমে ময়দা নুন চিনি ও ঘি দিয়ে ভাল করে মিশিয়ে অল্প জল দিয়ে তুলতুলে করে মেখে আধ ঘণ্টা ঢেকে রাখুন।
তারপর ছাতু, ১/২ চা চামচ হিং, নুন-চিনি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে মেখে নিন।
এরপর ময়দা থেকে লেচি কেটে ভিতরে পুর ভরে বেলতে থাকুন।
এরপর গরম ডুবো তেলে বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো হিং-ছাতুর কচুরি। ছুটির দিনে জমে যাবে।