26 March, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান টেস্টি পনির রেজালা, রেসিপি রইল

অনেকেরই পনিরের ওই এক ঝোল খেতে ভাল লাগে না। তাই তারা পনির এড়িয়ে যান। 

যদিও আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু পনির রেজালা। এই পদ তৈরি কঠিন কোনও কাজ নয়। 

পনির রেজালা তৈরি করতে চাইলে পনির ২০০ থেকে ২৫০ গ্রাম, টক দই আধ কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কাজু ও পেস্তা বাটা ২ টেবিল চামচ নিন। 

এছাড়া পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো, লঙ্কা, সাদা তেল, ঘি, কাঁচা লঙ্কা নিন।

নুন মাখিয়ে পনির প্রথমে ভেজে নিন। তারপর গরম জলে ভিজিয়ে রাখুন। 

এরপর কড়াইতে লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা সোনালি করে ভেজে নিতে হবে। এরপর আদা রসুন বাটা কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত কষিয়ে নিন।

এবার টক দই, কাজু এবং পেস্তা বাটা ভলো করে মিশিয়ে নিন। কষতে থাকুন। 

এরপর এতে নুন এবং জল দিন। তারপর ঝোল ফুটলে দিয়ে দিতে হবে পনিরের টুকরো। এবার ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

গ্রেভি ঘন হয়ে গেলে সামান্য চিনি, কেওড়া জল এবং গোলাপ জল দিতে পারেন। এছাড়া ছড়িয়ে দিতে পারেন ঘি।