14 July, 2026
BY- Aajtak Bangla
কিচেনে আরশোলার উপদ্রব বাড়লে খাবার দূষিত হওয়ার পাশাপাশি রোগের ঝুঁকিও বেড়ে যায়।
সমপরিমাণ বেকিং সোডা ও চিনি মিশিয়ে আরশোলা চলাচলের জায়গায় ছড়িয়ে দিন।
তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। রান্নাঘরের কোণে কয়েকটি তেজপাতা রেখে দিন।
ক্যাবিনেট বা মশলার তাকের কোণে লবঙ্গ রাখলে আরশোলা দূরে থাকতে পারে।
সাদা ভিনেগার মিশিয়ে নিয়মিত রান্নাঘর পরিষ্কার করলে আরশোলার আনাগোনা কমে।
খোলা খাবার বা পড়ে থাকা খাবারের কণা আরশোলাকে আকর্ষণ করে। সব সময় খাবার ঢেকে রাখুন।
রাতে সিঙ্কে জল জমে থাকতে দেবেন না। আর্দ্র পরিবেশ আরশোলার খুব পছন্দ।
দেওয়াল, ক্যাবিনেট বা পাইপের আশপাশের ফাঁক-ফোকর সিল করে দিলে আরশোলার প্রবেশ কমবে।