7 March, 2026

BY- Aajtak Bangla

মশা তাড়ানোর ঘরোয়া টিপস, ধূপ-তেল ফেল

মশা নিয়ে সমস্যার শেষ নেই। এর জন্য ম্যালেরিয়া থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ হয়। 

আর মুশকিল হল, শীত কমতেই মশার দাপট বাড়তে পারে। তাই এই সময় ঘর থেকে মশা তাড়াতেই হবে। 

এই প্রসঙ্গে বলে রাশি, মশা তাড়াতে চেষ্টা করুন রাসায়নিক ধূপ বা তেলের ব্যবহার না করার। তার বদলে ঘরোয়া উপায়েই তাড়ান মশা। 

এখন প্রশ্ন হল, কীভাবে ঘরোয়া উপায়ে মশার থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন? আসুন জেনে নেওয়া যাক।

কর্পূর একটি পাত্রে জ্বালিয়ে নিন। দরজা-জানলা বন্ধ রাখুন ২০ মিনিটের জন্য। তাতেই কাজ হবে। 

মশার থেকে মুক্তি পেতে চাইলে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন নিম তেল। সেটা গায়ে মাখলেই মশা কামড়াবে না। 

শুকনো চা পাতা এবং নিমপাতা রোদে শুকিয়ে নিতে হবে। তারপর এগুলি পোড়ান। তাতেও কাজ হবে। 

ঘরে বা জানলায় রাখুন তুলসী এবং গাঁদা গাছ। তাহলেই মশা দূরে থাকবে। 

বাড়িতে ল্যাভেন্ডার বা পিপারমিন্ট ছড়িয়ে দিন। এই দুইয়ের গন্ধও মশা সহ্য করতে পারে না।