30 March, 2026
BY- Aajtak Bangla
চিকেন খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে রোজ রোজ সেই একই ঝোল খেতে অনেকেরই পছন্দ হয় না।
তাই আজ একটা সেরা রেসিপি জেনে নিন। এই রেসিপির নাম বাটার চিকেন।
এক্ষেত্রে মেরিনেশনের জন্য ৫০০ গ্রাম বোনলেস চিকেন, টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা এবং নুন লাগবে।
এছাড়া গ্রেভি তৈরির জন্য মাখন, তেল, পেঁয়াজ বাটা, টম্যাটো কুচি, কাজুবাদাম বাটা, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি ও গরম মশলা নিন।
এবার করতে হবে মেরিনেশন। চিকেনের সঙ্গে মেরিনেশনের সব উপকরণ মিশিয়ে ১ ঘণ্টা বা তার বেশি সময় রেখে দিন।
এরপর প্যানে মাখন গরম করে নিন। তারপর ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো লালচে করে ভেজে (গ্রিল) তুলে রাখুন।
একই প্যানে আরও মাখন দিয়ে পেঁয়াজ বাটা ও টম্যাটো কুচি কষিয়ে নিতে হবে। এরপর কাজু বাটা ও পরিমাণমতো জল দিয়ে গ্রেভি ঘন করতে থাকুন।
চোখের জন্য সেরার সেরা এই আঙুর। এটি খেলে চোখের পাওয়ার খুব একটা বাড়বে না। বরং চোখ সুস্থ থাকবে।
এবার ভাজা চিকেন গ্রেভিতে দিয়ে ৫ থেকে ১০ মিনিট হালকা আঁচে রান্না করতে হবে। সবশেষে ফ্রেশ ক্রিম এবং কাসুরি মেথি ছড়িয়ে দিন।