BY- Aajtak Bangla
গরম বাড়ছে। এমন পরিস্থিতিতে অনেকেই শরীর ঠান্ডা রাখতে কিছু সেরা পানীয় খেতে চাইছেন।
আর আজকের নিবন্ধে, তেমনই একটা সেরা পানীয়ের রেসিপি দিলাম আমরা। এই পানীয়ের নাম পুদিনা লস্যি।
মাথায় রাখতে হবে, পুদিনার কুলিং এফেক্ট রয়েছে। আর দইও গরমের জন্য সেরা।
তাই আর সময় নষ্ট না করে পুদিনার লস্যি বানানোর টিপস রেসিপি জেনে নিন। তারপর বাড়িতেই বানান এই পানীয়।
পুদিনার লস্যি বানাতে ১.৫ কাপ টক দই। সঙ্গে ১ টেবিল চামচ তাজা পুদিনা পাতা, আধ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য বিট নুন, ১ চা চামচ চিনি (ঐচ্ছিক) এবং ঠান্ডা জল বা বরফ লাগবে।
এবার এগুলি ব্লেন্ডারের জারে রেখে ভাল করে ঘুরিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে পুদিনার লস্যি।
কিছু বোনাস টিপস দিই শুনুন। পুদিনা পাতা আগে আলাদা করে ব্লেন্ড করে নিতে পারেন। তাতে পাতা মুখে পড়বে না।
সাধারণ জলের বদলে দুধ বা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। তাতে লস্যি আরও ঘন হবে।
ব্লেন্ড করার পর আরও কিছুটা বরফ দিতে পারেন। সেটাও ভালই লাগবে।