BY- Aajtak Bangla
খুব গরম পড়েছে। এই সময় লস্যি খেতে ভালই লাগে নিশ্চয়ই।
এমন পরিস্থিতিতে খেতে পারেন বাদামের লস্যি। তাতে শরীর ঠান্ডা থাকবে। জিভের জ্বালাও মিটবে।
তাই ঝটপট কীভাবে বাদাম লস্যি বানাবেন, সেটা জেনে নিন। তারপর সেই নিয়ম মেনে বানিয়ে নিন।
টক দিন ১.৫ কাপ, বাদাম লাগবে ১০ থেকে ১২টি, চিনি ৩ থেকে ৪ টেবিল চামচ, ঠান্ডা দুধ লাগবে আধ কাপ, এলাচ গুঁড়ো নিন আধ কাপ, বরফ কুচি লাগবে প্রয়োজন মতো।
প্রথমে ব্লেন্ডারে খোসা ছাড়ানো বাদাম, সামান্য দুধ এবং চিনি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
এরপর ব্লেন্ডারের জগে ঠান্ডা টক দই এবং এলাচ গুঁড়ো দিয়ে দিন।
সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ক্রিমি ও ফেনার মতো তৈরি হলে থামিয়ে দিন।
সবশেষে লস্যি গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি এবং বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।