BY- Aajtak Bangla
পনির খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে নিন পনিরের ডালনা। এটি বানান খুবই সহজ। রইল এর রেসিপি।
কী কী লাগবে? পনির নিন ২০০ গ্রাম। পাশাপাশি আলু লাগবে ২টি। এছাড়া টমেটো নিন ১টি।
সেই সঙ্গে আদা বাটা ১ চা চামচ। গোটা গরম মশলা ও তেজপাতা নিন। পাশাপাশি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আধ চা চামচ করে লাগবে।
এসবের পাশাপাশি ঘি নেওয়া জরুরি। সেই সঙ্গে সমান্য চিনিও প্রয়োজন। এছাড়া রান্নার তেল ও নুন লাগবে প্রয়োজন মতো।
পনিরের টুকরোগুলোয় সামান্য নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিন। এরপর আলুর টুকরোগুলোও লাল করে ভেজে নিতে হবে।
ওই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপর আদা বাটা, টমেটো বাটা এবং গুঁড়ো মশলাগুলো জল দিয়ে কষান।
মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু দিয়ে দিন। চাইলে মটরশুঁটি দিতে পারেন। মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করুন।
পরিমাণমতো জল ও নুন দিয়ে ঢাকা দিতে হবে। আলু সেদ্ধ হয়ে এলে ভাজা পনিরগুলো দিয়ে দিন।
সবশেষে সামান্য চিনি, ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তাহলেই তৈরি পনিরের ডালনা।