24 FEBRUARY, 2026
BY- Aajtak Bangla
অনেকেই কুকিজের প্রেমে পাগল। তবে বেকারির কুকিজ খেয়ে ক্ষতি হতে পারে বলে এড়িয়ে যান।
যদিও ভাল খবর হল, আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কুকিজ। আর সেই রেসিপি রইল।
এক্ষেত্রে আধ কাপ মাখন নিন, সঙ্গে আধ কাপ ব্রাউন সুগার, ১/৪ কাপ চিনি, একটা ডিম, এক কাপ ভ্যানিলা এক্সট্র্যাক্ট, দেড় চামচ ময়দা, আধ চামচ বেকিং সোডা ও চকোলেট।
এবার প্রথমেই ওভেনটা প্রি হিট করে নিন। ৮ থেকে ১০ মিনিট ৩৫০ ডিগ্রি সেন্ট্রিগ্রেডে ফ্রি হিট করতে হবে।
তার আগে অবশ্য একটি বড় পাত্রে ব্রাউন সুগার ও চিনি সঙ্গে একসঙ্গে হালকা করে মিশিয়ে নিন।
এরপর ডিম এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভাল করে মিশিয়ে নিতে হবে।
তারপর ময়দা এবং বেকিং সোডা একসঙ্গে ঢেলে নিয়ে মিশিয়ে দিতে হবে। এবার মিশিয়ে নিন চকোলেট চিপস।
এবার বেকিং ট্রেতে বসিয়ে এই মিশ্রণ রাখুন। তারপর প্রি হিট করা ওভেনে বেক করুন।
সবশেষে ঠান্ডা করার পালা। যতক্ষণ না ঠান্ডা হয়, ততক্ষণ হাত দেবেন না। ঠান্ডা হলেই তৈরি হয়ে গেল সেরা কুকিজ।