2 APRIL, 2026
BY- Aajtak Bangla
আজকাল অনেকেই ভাতের চালের খিচুড়ি খেতে চান না। তার বদলে পুষ্টিকর কিছু অল্টারনেটিভ খুঁজতে চান।
আর ভাল খবর হল, ডালিয়ার খিচুড়ি এমনই একটি সেরা পদ। এটি খেলেই স্বাস্থ্য ফিরবে। পাশাপাশি স্বাদও পাবেন ভরপুর।
তাই আর দেরি নয়, এর রেসিপিটা জেনে নিন। তারপর বাড়িতেই বানান ডালিয়ার রেসিপি।
ডালিয়া আধ কাপ, সোনা মুগ ডাল আধ কাপ, ঘি-তেল ২ টেবিল চামচ, গোটা জিরে আধ কাপ, পেঁয়াজ চাইলে ১টি।
এছাড়া আদা বাটা ১ চা চামচ, গাজর, মটরশুঁটি, বিনস ও আলুর মতো সবজি ১ কাপ, টম্যাটো কুচি ১ কাপ, হলুদ গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা ২ থেকে ৩টি লাগবে।
প্রথমে মুগ ডাল ও ডালিয়া ভাল করে ধুয়ে ফেলুন। ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে নিন।
তারপর প্রেশার কুকারে ঘি গরম করে জিরে এবং হিং ফোরন দিন। এরপর পেঁয়াজ এবং আদা দিয়ে হালকা করে ভেজে নিন। এবার সব সবজি দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন।
এরপর হলুদ, ধনে-জিরে গুঁড়ো এবং নুন মিশিয়ে দিতে হবে। এবার ধুয়ে রাখা ডালিয়া ও মুগ ডাল দিয়ে ১-২ মিনিট ভাজুন। এরপর ৩-৪ কাপ গরম জল দিয়ে কুকারের ঢাকা বন্ধ করুন। মাঝারি আঁচে ২-৩টি সিটি দিন।
ব্যাস, তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। এরপর গরম গরম পরিবেশনের পালা।