27 June 2026

BY- Aajtak Bangla

ডায়াবিটসের মহৌষধি আপেল, খেলেই রোগ কন্ট্রোলে

ডায়াবিটিস রোগীদের জন্য সেরা ফল আপেল। এটি খেলে সুগার লেভেল থাকে নিয়ন্ত্রণে।

আসলে আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম। তাই এটা খেলে রক্তে শর্করার লেভেল নিয়ন্ত্রণে থাকে। 

এছাড়া টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে আপেল। তাই যাঁরা এখনও এই অসুখে আক্রান্ত হননি, তাঁরাও খেয়ে নিন আপেল। 

শুধু তাই নয় , এই ফল খেলে হার্ট ভাল থাকে। কমে যায় কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার।

আপেল কোষ্ঠকাঠিন্যকে বাগে আনার কাজে একাই একশো। তাই এই রোগে ভুক্তভোগীরা অবশ্যই খান আপেল। 

হজমশক্তি বাড়ানোর কাজেও আপেলের জুড়ি মেলা ভার। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন।

এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন বাড়িয়ে দিতে পারে ইমিউনিটি। 

তাই রোজ অন্তত একটা করে আপেল খান। এই ফল খেলেই শরীরের হাল ফেরাতে পারবেন।